News Bangla 24 BD | কাপাসিয়ায় যুবলীগ কর্তৃক চারা বিতরণ - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

কাপাসিয়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষ চারা বিতরণ কর্মসূচী পালন করেছে। ১১ জুলাই সন্ধ্যায় কাপাসিয়া আ,লীগের দলীয় কার্যালয়ে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
আওয়ামী যুবলীগ কাপাসিয়া শাখার সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রাজিব ঘোষের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বঙ্গতাজ কন্যা ও আ,লীগের কেন্দ্রীয় নেতা সিমিন হোসেন রিমি এমপি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা আ,লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আর সরকার, আ,লীগ নেতা মাহাবুব উদ্দিন সেলিম ও প্রচার সম্পাদক ইমান উল্লাহ শেখ ইমু প্রমুখ।
সিমিন হোসেন রিমি বলেন নিজেদের সুন্দর ভাবে বেচে থাকার জন্য বেশী করে গাছ লাগানো দরকার। প্রত্যেক সদস্যকে ৩ টি করে গাছ লাগানোর জন্য আহবান জানান।
তিনি আরো বলেন প্রধানমন্ত্রী নির্দেশনা মেনে আমরা কাজ করছি। করোনাকে ভয় নয়, জয় করতে চাই।
আগামী ২৩ জুলাই বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী তাজউদ্দীন জন্মবার্ষিকী উপলক্ষে আ,লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন কর্মসূচী পালনের বিষয়ে আলোচনা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ