কালিয়াকৈরের মন্দিরে শোকসভা ও প্রার্থনা
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সহধর্মিনী লায়লা আরজুমান্দ বানু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সম্প্রতি মৃত্যুবরণ করেন। মন্ত্রীর স্ত্রীর আত্মার শান্তি কামনায় মন্ত্রীর নির্বাচনী এলাকা কালিয়াকৈর উপজেলার বোয়ালী সর্বজনীন কেন্দ্রীয় মন্দিরে রবিবার সকালে এক শোক সভা, গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
মন্দির প্রাঙ্গনের আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রীর স্ত্রী অবসরপ্রাপ্ত শিক্ষক লায়লা আরজুমান্দ বানুর বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, সাংবাদিক প্রতাপ কুমার গোপ, স্থানীয় ইউপি সদস্য সুখেন্দু কুমার চন্দ, আওয়ামীলীগ নেতা হীরালাল দাস, শান্তিরাম শিকদার, আওয়ামী লীগ নেতা দেবেশ চক্রবর্তী, গোপাল চন্দ্র দাস প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি অখিলেশ মজুমদার। পরে পবিত্র গীতা পাঠ শেষে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল
ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার 