News Bangla 24 BD | টঙ্গীতে জাবিদ আহসান সোহেলের ৭ম মৃত্যু বার্ষিকী পালিত - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

টঙ্গীতে জাবিদ আহসান সোহেলের ৭ম মৃত্যু বার্ষিকী পালিত


টঙ্গী প্রতিনিধি : গাজীপুরের জনপ্রিয় সংসদ সদস্য, শহীদ আহসান উল্লাহ মাস্টারের কনিষ্ঠ পুত্র, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপির ছোট ভাই জাবিদ আহসান সোহেলের ৭ম মৃত্যু বার্ষিকী শনিবার পালন করা হয়েছে। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দিন ব্যাপী কোরআন খানি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীবাজার ছিন্নমুল মানুষের মাঝে খাবার বিতরণ, টঙ্গীর বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়াও বাদ এশা টঙ্গী রেলস্টেশন অসহায় দিনমজুর খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের মাঝে রাতের খাবার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি। গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউরস রহমান মতি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত ব্যক্তিনির্ভর সহকারী কাউসার সরকার, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, ৪৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ, গাজীপুর জজ কোটের স্পেশাল পিপি এডঃ শাহাজান, মজিবর রহমান মোড়ল, টঙ্গী থানা রিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক, টঙ্গী পুর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী লিটন উদ্দিন সরকার, সোহেল রানা,আসাদুজ্জামান খান জনি, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা মনির হোসেন, আক্তার হোসেন সরকার, গাজীপুর মহানগর নবীন লীগের সভাপতি একেএম পলাশ, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, টঙ্গী থানা ছাএলীগের সভাপতি মেহেদী হাসান কানন মোল্লা, ছএলীগ নেতা শাহাজাদা সেলিম লিটন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, জসিম মাতাবর, মিন্টু সরদার, লোকমান হোসেন, প্রমুখ, অপর দিকে টঙ্গী মেইল গেইট এলাকায় জাবিদ আহসান সোহেল স্মৃতি সংসদের উদ্যোগে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে কোরআন খানি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে সংগঠনের আহবায়ক লিটন খান সভাপতিত্বেউপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, মাহফুজুল রহমান।
উল্লেখ্য ২০১৪ সালের ১১ জুলাই জটিল রোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাবিদ আহসান সোহেল মারা যান।

এ বিভাগের অন্যান্য সংবাদ