News Bangla 24 BD | গাজীপুরে অবৈধ কারখানায় অভিযান,সাংবাদিকের উপর হামলা - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪ ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ প্রযুক্তির যেসব জাদু থাকছে এবারের বিশ্বকাপ মঞ্চে সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ

গাজীপুরে অবৈধ কারখানায় অভিযান,সাংবাদিকের উপর হামলা


গাজীপুর মহানগরীর কলমেশ্বর এলাকার একটি অবৈধ কারখানায় সন্ধান পাওয়া গেছে। ওই কারখানা অনুসন্ধানের সময় কারখনা মালিকসহ সন্ত্রাসীরা রোববার দুপুরে সাংবাদিকদের উপর হামালা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় র‌্যাব-১ সদস্যরা বিকেলে কারখনায় অভিযান পরিচালনা করে।
মহানগরের কলমেশ্বর এলাকায় ওই অবৈধ কারখানায় নিন্মমানের গ্যাসের চুলা উৎপাদন করে বিভিন্ন কোম্পানির নামে বাজারজাত করার অভিযোগ উঠেছে। সাইনবোর্ড বিহীন ওই কারখানাতে গাজী ও এস বি এল ষ্টিকার যুক্ত করে দেশের বিভিন্ন জায়গায় চুলা সরবরাহ করে করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাজী টিভির প্রতিনিধি আব্দুল্যাহ আল মামুনসহ কয়েক সাংবাদিক ও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর কয়েক জন সদস্য সিভিলে গিয়ে গতকাল রোববার দুপুরে কারখানার সন্ধান পায়। বিষয়টি টের পেয়ে কারখানার ম্যানেজার কৌশলে সটকে পরে। তথ্য নেওয়ার সময় কিছু বুঝে উঠার আগে কারখানা মালিক সুজন (৩৫) ও স্থানীয় সন্ত্রাসী ও অস্ত্রমামলার চার্জশীট ভুক্ত পলাতক আসামী সোহরাব খানের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের উপর হামলা চালায় এবং তাদের ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে তাদেরকে ভূয়া সাংবাদিক ও র‌্যাব বলে প্রচার করে মেট্রোপলিটনের গাছা থানা পুলিশ খবর দেয়।
খবর পেয়ে র‌্যাব-১ এর একটি দল বিকেলে ওই কারখানায় অভিযান চালায় বলে স্থানীয়রা নিশ্চিত করেছে।
এবিষয়ে গাছা থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গাজী নামে অবৈধ কারখানার সন্ধান ও সংবাদ সংগ্রহ করতে গেলে এলাকার কিছু সন্ত্রাসী কারখানা মালিকের পক্ষ নিয়ে সাংবাদিক মামুনসহ তাদের উপর হামলা করার খবর পেয়েছি। তাদেরকে পুলিশ উদ্ধার করেছে। অবৈধ ওই কারখানার বিরুদ্ধে অভিযোগ দিলে কারখানা মালিকসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।
স্থানীয় কাউন্সিলর আব্দুল্যাহ আল মামুন মন্ডল জানান, সাইনবোড বিহীন এই কারখানাটি এখানে কি ভাবে চলছিল তার জানা নেই। এটি বৈধ কি অবৈধ কাগজপত্র না দেখে মন্তব্য করা ঠিক হবেনা বলে তিনি মোবাইল কেটে দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ