ঝিনাইদহে নকল প্রসাধনী জব্দ, দুই জনের কারাদন্ড
ঝিনাইদহঃ
ঝিনাইদহ শহরের আরাপপুর থেকে বিপুল পরিমান নকল প্রসাধনী জব্দ করেছে র্যাব ও ভ্রাম্যমাণ আদালত। এসময় ২ জনকে ২ মাস করে কারাদন্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। দন্ডিতরা হলো-ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামের আতিয়ার রহমানের ছেলে হারুন মিয়া (৩০) ও একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে পাভেল (২৮)। সোমবার দুপুরে এ অভিযান চালানো হয়। র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের আরাপপুর এলাকার একটি দোকানে অভিযান চালায় র্যাব-৬ ও ভ্রাম্যমাণ আদালত। এসময় নামি দামি কোম্পানীর বিপুল পরিমান নকল প্রসাধনী জব্দ করা হয়। পরে জড়িত থাকার অভিযোগে দোকানের মালিক হারুন ও পাভেলকে আটক করে ২ মাস করে কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্যাহ। জব্দকৃত মালামালের আনুমানিক মুল্যে প্রায় ৭ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা
সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী
পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল
পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত
রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ 