News Bangla 24 BD | গাজীপুরে জাল টাকা ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪ ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ প্রযুক্তির যেসব জাদু থাকছে এবারের বিশ্বকাপ মঞ্চে সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ

গাজীপুরে জাল টাকা ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার


গাজীপুরে সাড়ে ৭ লাখ টাকা মূল্যমানের জাল টাকা এবং সাত’শ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকার মোহনা টিভির গাজীপুর প্রতিনিধি আতিকুর রহমানের ফ্ল্যাট বাসা থেকে বিপুল পরিমাণ জাল টাকাসহ ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদও জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম আহসান হাবীব নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মোহনা টিভির সাংবাদিক আতিকুর রহমানের দ্বিতীয় তলার ভাড়া ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ফ্ল্যাটের একটি কক্ষে থাকা জুতার বক্স থেকে প্রায় ৭ লক্ষ ৫০ হাজার জালটাকা এবং একটি পাতিলের ভেতর থেকে সাতশ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ভাড়াটিয়া দম্পতিকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
বাড়ির মালিক সাংবাদিক আতিকুর রহমান জানান, এ মাসের শুরুর দিকে তার বাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট রাসেল নামে এক ব্যাক্তি পারিবার নিয়ে বসবাস করার জন্য ভাড়া নেন। পরে তিনি কিছু মালপত্র ওই ফ্ল্যাটে রেখে যান এবং ৩ জুলাই স্ত্রীকে নিয়ে বাসায় ওঠেছিলেন। পুলিশের অভিযানের সময় তারা কেউ (ভাড়াটিয়া দম্পতি) বাসায় ছিলেন না।

এ বিভাগের অন্যান্য সংবাদ