News Bangla 24 BD | গাজীপুরে নকল কারখানায় তৈরি গ্যাসের চুলাসহ মালামাল জব্দ ॥ গ্রেপ্তার এক - News Bangla 24 BD
News Head
 ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ প্রযুক্তির যেসব জাদু থাকছে এবারের বিশ্বকাপ মঞ্চে সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

গাজীপুরে নকল কারখানায় তৈরি গ্যাসের চুলাসহ মালামাল জব্দ ॥ গ্রেপ্তার এক


রাহিম সরকার : গাজীপুরের বোর্ডবাজার এলাকায় গাজী গ্রুপের স্টিকার লাগিয়ে নকল গ্যাসের চুলা তৈরি ও বাজারজাত করণের অভিযোগে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় বিপুল সংখ্যক মালামাল জব্দ করা হয়েছে। এঘটনায় গাজী গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা মুজিবুর রহমান বাদি হয়ে গাছা থানায় রবিবার মামলা দায়ের করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে সিটি করপোরেশনের কলমেশ^র এলাকায় ইমন ইঞ্জিনিয়ার্স ওয়ার্কশপ নামের একটি প্রতিষ্ঠানে নকল গাজী গ্যাস স্টোপ তৈরি ও গাজী গ্রুপের লগো ব্যবহার করে গ্যাসের চুলা বাজারজাত করে আসছিল। বিষয়টি জানতে পেরে গাজী টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে গাজী গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। পরে মামলার বাদি ঘটনাস্থলে গিয়ে নকল পণ্য বন্ধে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রবিবার বিকেলে ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় নকল লগো সম্বলিত গ্যাসের চুলা, স্টিকার উদ্ধার এবং ঘটনায় জড়িত থাকার দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার সাইদুল ইসলামকে গ্রেপ্তার করে।
গাছা থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নকল লগো ও গ্যাস স্টোপ তৈরি কারখানার মালিক ও মামলার মূল অভিযুক্ত ইমন খানকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ