গাজীপুরে নদী দুষণের দায়ে অর্থদন্ড, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
তুরাগ নদী দূষণ রক্ষায় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং গাজীপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে মঙ্গলবার জেলার টঙ্গী এলাকায় পরিবেশ দূষণ বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় টঙ্গীর দক্ষিণ শিলমুনের গ্রিন টাচ ফ্যাশনকে ইটিপি ছাড়া ওয়াশিং কার্যক্রম পরিচালনা করে তুরাগ নদী দূষণের দায়ে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া ওই এলাকার স্মার্ট ডিজাইন ওয়াশিং কারখানাকে বাইপাস লাইনের মাধ্যমে দূষিত বর্জ্য নির্গমণ করে তুরাগ নদী দূষণ করায় ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া নদী ও পরিবেশ দুষণের দায়ে একই এলাকার নিবিড় (পপুলার) ওয়াশিং, রূপসী ওয়াশিং, ফ্যাশন ডিজাইন ওয়াশিং, হোয়াইট হাউজ ওয়াশিং নামক চারটি ওয়াশিং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলি বন্ধ করে দেয়া হয়।
উক্ত অভিযানে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মোঃ আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ উপস্থিত ছিলেন । আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে গাজীপুর আনসার ব্যাটালিয়ন এর সদস্যবৃন্দ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা
সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী
পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল
পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত
রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ 