News Bangla 24 BD | কালীগঞ্জ মটর সাইকেলের সাথে ট্রাকের ধাক্কায় মটর সাইকেল আরোহী বাবা নিহত, ছেলে আহত - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪ ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ প্রযুক্তির যেসব জাদু থাকছে এবারের বিশ্বকাপ মঞ্চে সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ

কালীগঞ্জ মটর সাইকেলের সাথে ট্রাকের ধাক্কায় মটর সাইকেল আরোহী বাবা নিহত, ছেলে আহত


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় মিজানুর রহমান (৫২) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ছেলে মাহমুদ (২২)। নিহত মিজানুর রহমান উপজেলার বেলাট দৌলতপুর গ্রামের মকছেদ আলীর ছেলে ও বেলাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে কালীগঞ্জ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া নামক স্থানে। প্রত্যক্ষদর্শী ফিরোজ আহম্মেদ জানান, বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে মিজানুর রহমান তার ছেলেকে নিয়ে কালীগঞ্জ শহর থেকে মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তারা কালীগঞ্জ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া চাতালের নিকট পৌছলে সামনে থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সাথে মটর সাইকেলের সজোরে ধাক্কা লাগে। এ সময় ছিটকে পড়ে বাবা মিজানুর রহমান ও ছেলে মাহবুদ (২২) মারাত্বক আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ ও পরে যশোর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষনা করেন। কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান নিহতের ব্যাপারটি নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ