মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী চিকিৎসক ও মাদ্রাসা শিক্ষকের মৃত্যু
ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইজাজুল হক (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ইজাজুল পদ্মপুকুর পশ্চিম পাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। তিনি পেশায় পল্লী চিকিৎসক ও পদ্মপুকুর সালমা বেগম দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের পদ্মপুকুর পশ্চিমপাড়া গ্রামে মোটরচালিত ধান ঝাড়া মেশিনে ধান মাড়ায়ের কাজ করছিল শিক্ষক ইজাদুল। হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। এই সুযোগে তিনি বিদ্যুতের ছিঁড়ে যাওয়া তার দাঁত দিয়ে কেটে জোড়া লাগানোর চেষ্টা করছিলেন। সেসময় বিদ্যুৎ চলে এলে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা
সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী
পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল
পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত
রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ 