News Bangla 24 BD | মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দালালসহ যুবতী ধরা - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪ ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ প্রযুক্তির যেসব জাদু থাকছে এবারের বিশ্বকাপ মঞ্চে সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দালালসহ যুবতী ধরা


ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ পথে ব্যাপক হারে মানুষ ভারতে প্রবেশের চেষ্টা করছে। মহেশপুর ৫৮ বিজিবি সুত্রে এ খবর নিশ্চত করা হয়েছে। প্রায় প্রতিদিন মহেশপুরের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে ঢোকার চেষ্টা করা হলেও বিজিবি তা ব্যার্থ করে দিচ্ছে। গত দুই সপ্তায় এরকম ১৫/২০জনকে বিজিবি আটক করে জেল হাজতে পাঠিয়েছে। করোনাকালীন সময়েও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ জড়ো হচ্ছে মহেশপুর সীমান্তের বিভিন্ন গ্রামে। সীমান্ত এলাকার এক শ্রেনীর দালাল মোটা অংকের টাকা নিয়ে ভারতে পাচার কাজে সহায়তা করছে। বৃহস্পতিবার ৫৮ বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলাম খাঁন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মহেশপুর উপজেলার সস্তার বাজার এলাকা দিয়ে ভারতে প্রবেশ করার সময় দিপিকা সরকার (২৮) নামে এক যুবতিকে বিজিবি আটক করেছে। তিনি গোপালগঞ্জের মকছেদপুর উপজেলার দিঘরা গ্রামের অনুকুল সরকারের মেয়ে। যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫১ হতে আনুমানিক ৮কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তর থেকে বিজিবি সদস্যরা দিপিরা সরকারকে আটক করে। এ সময় পাচার কাজে নিয়োজিত দালাল মহেশপুরের বাশবাড়িয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মনিরুল ইসলামকে বিজিবি হাতেনাতে ধরে ফেলে। তবে পালিয়ে যায় মনিরুলের আরেক সহযোগি জুলুলি গ্রামের আলম দালাল। অবৈধভাবে বিনা পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে গমনে সহায়তা করার অপরাধে দালাল মনিরুল ও আলমের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে। বিজিবি ঘটনাস্থল থেকে ০১টি অটোরিক্সা, ০২টি মোবাইল সেট ও ০২টি সীমকার্ড জব্দ করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ