News Bangla 24 BD | ঝিনাইদহের কালীচরণপুরে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪ ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ প্রযুক্তির যেসব জাদু থাকছে এবারের বিশ্বকাপ মঞ্চে সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ

ঝিনাইদহের কালীচরণপুরে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীচরণপুরে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সদর থানা পুলিশের আয়োজনে কালীচরণপুর ইউনিয়ন পরিষদ ভবনে ফিতা কেটে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার, সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান কৃষ্ণপদ দত্ত, সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুন্সি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সমাজ সেবক আব্দুল গফুর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিশারত আলী, বিট পুলিশিং কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম, এস আই বদিউর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ, ইউপি সদস্য আব্দুল বারি, মিজানুর রহমান মিজু, পিন্টু শিকদার, উজ্জল হোসেন, জাহিদ হোসেন, রহিমা খাতুনসহ এলাকারগণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে প্রধান অতিথি পুলিশি সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে পুলিশের করণীয় ও দ্বায়িত্ব সম্পর্কে নানা দিক নির্দেশনা প্রদাণ করেন। জেলার ৬ টি থানা ও ৬৭ টি ইউনিয়ন পরিষদ এলাকায় মোট ৮৫ টি বিটে বিভক্ত করে ইতোমধ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। প্রতি বিটে ১ জন এস আই ও ১ জন এএসআই এবং ২ জন পুলিশ সদস্য কাজ করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ