News Bangla 24 BD | ঝিনাইদহে বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রীর মৃত্যু - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪ ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ প্রযুক্তির যেসব জাদু থাকছে এবারের বিশ্বকাপ মঞ্চে সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ

ঝিনাইদহে বিদ্যুতায়িত হয়ে রাজমিস্ত্রীর মৃত্যু


ঝিনাইদহঃ
ঝিনাইদহ শহরের স্টেডিয়াম পাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ফয়সাল হোসেন (৩০) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। সে ঝিনাইদহ সদর উপজেলার কালিকাপুর গ্রামের আশরাফ হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্টেডিয়াম পাড়ার শফিকুল আলমের বাসায় কাজ করছিল ফয়সাল ও তার সহযোগি। এসময় বিদ্যুতের তারের সাথে হাত লেগে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ