News Bangla 24 BD | পূবাইলে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন - News Bangla 24 BD
News Head
 গাজীপুরে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত ২০২৬-২৭ সালের বাজেট জনকল্যাণ হোক মূল লক্ষ্য স্থানীয় নির্বাচন হবে নির্দলীয়, আওয়ামী লীগও অংশ নিতে পারবে : মাসুদ কামাল দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু অদৃশ্য এক ফাঁদে তরুণ প্রজন্ম আসক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ইনসাফভিত্তিক সমাজ গঠনের তাগিদ জামালপুর সীমান্তের শূন্যরেখা থেকে উদ্ধার ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটের প্রস্তাবিত অর্থবিলে রাষ্ট্রপতির স্বাক্ষর শপিংমল-মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা, আওতার বাইরে থাকবে যেসব প্রতিষ্ঠান ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

পূবাইলে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন


 গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ৪টি ওয়ার্ডে জনগণের দোঁরগোড়ায় আইনি সহায়তা পৌঁছে দেয়ার লক্ষ্যে এবং সব ধরণের তথ্য ভান্ডার বা তথ্য আদান প্রদান ব্যাংক তৈরি করতে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টা থেকে বিকাল তিনটা পর্যন্ত পূবাইল থানার ৩৯, ৪০, ৪১, ৪২ নং ওয়ার্ডে এই বিট পুলিশিং কার্যালয় অফিস উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ইলতুৎ মিশ।
পূবাইলের হায়দরাবাদ, ভাদুন, করমতলা ও তালটিয়ায় প্রতিটি বিটে একজন করে সাব-ইন্সপেক্টরকে (এসআই) প্রধান করে এই বিট পুলিশিং কার্যক্রম শুরু হলো পূবাইলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জিএমপির সহকারী পুলিশ কমিশনার (গাছা জোন) আহসান হাবীব, পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া, ক্রিসেন্ট কেমিক্যাল কোম্পানির নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম খান, লতা হারবাল লি. এর চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিম প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ