News Bangla 24 BD | শ্রীপুরে বাজারে আগুনে পুড়ে ছাই ছয়টি দোকান - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪ ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ প্রযুক্তির যেসব জাদু থাকছে এবারের বিশ্বকাপ মঞ্চে সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ

শ্রীপুরে বাজারে আগুনে পুড়ে ছাই ছয়টি দোকান


নূরে আলম সরকার (রিপন) : গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় গাজীপুর বাজারে রাতের আধারে ৬ দোকান আগুনে পুড়ে ছাই। ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদের সামনে আব্দুস সালাম প্রদানের মার্কেটের ৬ দোকান পুড়ে ছাই। ঘটনাটি ঘটেছে ১৪-০৯-২০২০ রাত ১২.৩০ মিনিটের সময়। আগুনের ধোয়া দেখে বাজাওে দোকানদার এগিয়ে আসে আগুন দেখে, আগুন লেগেছে বলে চিৎকার করলে স্থানীয় জনগণ এগিয়ে আসে ঘটনাস্থলে এবং আগুন নিয়ন্ত্রনের চেস্টা করে এবং পল্লী বিদ্যুতের লাইন বন্ধ করে ও শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘ ১ ঘন্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৬টি দোকান।
৬ টি দোকানের মধ্যে একটি চা স্টল ও একটি সেলুনের দোকান ছিল। চা স্টলে চা বিক্রি করে দুইটি সংসার কোনোমতে চালাতে পারতো বারেক ও স্বপন। দোকানে আসবাবপত্র পোড়া ছাই ছাড়া তেমন কিছু দেখা যায় না। মোঃ আব্দুল বারেক ও স্বপন মিয়া দুজন মিলে চা স্টল পরিচালনা করত। স্বপনের তিন সন্তান বড় মেয়ে সাথী আক্তার গাজীপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী, ২য় মেয়ে প্রাথমিক বিদ্যালয় লেখাপড়া করে, ও তৃতীয় ছেলে তার বয়স দেড় বছর। আর তাদেও দোকানের মূলধন হিসেবে ছিলো ব্যাংক লোন এর এক লক্ষ টাকা। দোকান থেকে যা ইনকাম হতো তা দিয়ে দুজনের সংসারের খরচ ও স্বপনের ছেলে মেয়েদের লেখাপড়া ও সাপ্তাহিক, মাসিক কিস্তি পরিশোধ করতেন। বারেক ও স্বপন মিয়ার রুজি রোজগারের শেষ সম্বল টুকু আজ আগুনে পুড়ে হয়ে গেল ছাই। অপরদিকে একটি সেলুন পুড়ে ছাই হয়ে গেছে। তার সাথে সেলুনের মালিক প্রদীপ মিয়ার বাড়িতে পানির পাম্প স্থাপন করার জন্য রাখা ৩০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন প্রদীপ।

এ বিভাগের অন্যান্য সংবাদ