News Bangla 24 BD | ঝিনাইদহে গত ৫ মাসে আত্মহত্যা করেছে ১৭০ জন - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪ ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ প্রযুক্তির যেসব জাদু থাকছে এবারের বিশ্বকাপ মঞ্চে সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ

ঝিনাইদহে গত ৫ মাসে আত্মহত্যা করেছে ১৭০ জন


 ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলার ছয় উপজেলায় আত্মহত্যার প্রবনতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে গত ৫ মাসে এ জেলায় আত্মহত্যা করেছে ১৭০ জন। ঝিনাইদহ জেলা আইন-শৃংখলা সভা ও সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ৫মাসে আত্মহত্যা করেছে ১৭০ জন। ঝিনাইদহ জেলার ৬ উপজেলার মধ্যে এপ্রিল মাসে ২৭জন, মে মাসে ৩৬জন, জুন মাসে ৩৬জন, জুলাই মাসে ৩৪জন ও আগস্ট মাসে ৩৭। এরমধ্যে ৮২জন পুরুষ এবং ৮৮ জন মহিলা। বিগত মাস গুলির পরিসংখ্যানে দেখা গেছে এই জেলায় প্রতি মাসে ৩০-৩৫ জন গড়ে আত্মহত্যা করেছে। আরো জানা যায়, এরা গলায় ফাঁস, বিষপান ও ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করছে বলে জানা গেছে। এই জেলায় আত্মহত্যার পরিমান সর্বাধিক হওয়ায় জেলা প্রমাসক সরোজ কুমার নাথ আত্মহত্যা প্রতিরোধে সামাজিক ভাবে সকলকে সচেতন করার জন্য জিও-এনজিও সব ধরনের প্রতিষ্ঠান কে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ