News Bangla 24 BD | মহেশপুর সীমান্তে কুখ্যাত চাঁদাবাজ ও ফেন্সিডিলসহ গাঁজা আটক - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

মহেশপুর সীমান্তে কুখ্যাত চাঁদাবাজ ও ফেন্সিডিলসহ গাঁজা আটক


 ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত শ্যামকুড় বিওপির নাঃ সুবেঃ মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে ০৪ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কিছু সন্তাসী সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড় বাজার, রহিমা সেবালয়, নামক স্থানে চাদাবাজি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বর্ণিত স্থানে বিজিবি টহল দল কর্তৃক অভিযান পরিচালনা করে চাঁদাবাজি করার সময় মোঃ সাদ্দাম হোসেন (৩০), পিতা-মৃত হায়দার আলী, গ্রাম-শ্যামকুড়, ডাকঘর-শ্যামকুড়, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে নগদ ৮,০০০/- টাকা, ০৩ টি সীমকার্ড ও ০২টি মোবাইলসহ আটক করা হয়। উল্লেখ্য আটককৃত আসামী শ্যামকুড় এলাকার একজন কুখ্যাত চাঁদাবাজকারী এবং দীর্ঘদিন যাবত এলাকায় চাঁদাবাজী করে আসছে। আটককৃত আসামীকে টাকা, সীমকার্ড ও মোবাইলসহ ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের এবং সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধী রয়েছে। এদিকে মহেশপুর সীমান্তে ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা আটক করেছে ৫৮ বিজিবি ব্যাটালিয়ন।
মহেশপুরের অধিনস্ত যাদবপুর বিওপির হাবিলদার মোঃ আব্দুর রহমান এর নেতৃত্বে ০৪ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গোপালপুর মাঠের মধ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিক বিহীন ১৪৯ বোতল ফেন্সিডিল ও ০২ কেজি ভারতীয় গাজা আটক করে। অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গোপালপুর মাঠের মধ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৪৯ বোতল ফেন্সিডিল ও ০২ কেজি ভারতীয় গাজা আটক করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ