মহেশপুরের ইছামতি নদী থেকে উদ্ধার হওয়া গলিত লাশটি কার
ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ইছামতি নদী থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যাক্তির গলিত লাশ শনিবার ঝিনাইদহ পৌর গোরস্থানে দাফন করা হয়। ঝিনাইদহ আঞ্জুমানে মফিদুল ইসলাম লাশটি দাফনের দায়িত্ব নেয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাইদ জানান, বিজিবির দেয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের ইছামতি নদী থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, দেশের সীমান্তের ১৫ ফুট ও ভারতের মধ্যকার ১৫ ফুট এলাকায় লাশটি ছিল। অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। অন্য একটি সূত্র জানায়, উভয় দেশের সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার করা লাশ মহেশপুর বাঘাডাঙ্গা সীমান্তের ইছামতি নদীর দিয়াড়ামাঠ ও ভারতের বরণবাড়িয়া নদী এলাকায় ভেসে ওঠে। খবর পেয়ে বিজিবি ও বিএসএফের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। লামটি কোন চোরাকারবারীর কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ ও বিজিবি।

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা
সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী
পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল
পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত
রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ 