গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন শনাক্ত ১১২৫,মৃত্যু ২৩
গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরো ১ হাজার ১২৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৬৯০ জন। ২৪ ঘণ্টায় ৯ হাজার ৮৫৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
এ ছাড়া দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৩৪৮ জন।
রবিবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৬৫৫ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৮৫৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১ হাজার ১২৫ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৮৬ জন সুস্থ হয়েছেন।

দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি
পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে
বেনজীর সাহেব আর কিছুদিন সময় পেলে গোপালগঞ্জ কিনে নিতেন: ব্যারিস্টার সুমন
সড়কে গাড়ি চাপ আছে তবে যানজট নেই – পরিবহন ও সেতুমন্ত্রী
তিন বাস টার্মিনালে ভোগান্তি থেকে মুক্তি দিতে বিআরটি এর টিম গঠন 