News Bangla 24 BD | গাজীপুরে পরিচ্ছন্নতা কর্মীদের আর্থ-সামাজিক বিষয়ক সভা - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪ ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ প্রযুক্তির যেসব জাদু থাকছে এবারের বিশ্বকাপ মঞ্চে সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ

গাজীপুরে পরিচ্ছন্নতা কর্মীদের আর্থ-সামাজিক বিষয়ক সভা


 গাজীপুরে বর্জ্য সংগ্রহ, পয়ঃনিষ্কাশন কর্মীদের মর্যাদাপূর্ণ জীবন, আথর্-সামাজিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং সার্বিক উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা রোববার নগর ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
মত বিনিময় সভায় গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো: মোস্তাফিজুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রহমত উল্লাহ, বস্তি উন্নয়ন কর্মকর্তা আব্দুল হামিদ, ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, মইনুল ইসলাম, শাহাদাত হোসেন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন কর্মজীবী নারী সংগঠনের প্রকল্প সমন্বয়কারী রাজীব আহম্মেদ।
মত বিনিময় সভায় বক্তারা দলিত সম্প্রদায়ের সদস্য, সমাজের হত দরিদ্র জনগোষ্ঠির নিরাপত্তা, সামাজিক মর্যাদা, বাসস্থান, স্বাস্থ্য সেবাসহ সবকিছুই থেকে যাচ্ছে উপেক্ষিত। তাই তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সিটি করপোরেশন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এনজিও সংস্থার গৃহিত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা প্রাক্টিক্যাল এ্যাকশন এর উদ্যোগে এবং ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের সার্বিক চিত্র তুলে ধরেন প্রোগ্রাম ম্যানেজার রাজীব কুমার রয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ