News Bangla 24 BD | গাজীপুরে ধর্ষণের মামলায় একজন গ্রেপ্তার - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪ ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ প্রযুক্তির যেসব জাদু থাকছে এবারের বিশ্বকাপ মঞ্চে সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ

গাজীপুরে ধর্ষণের মামলায় একজন গ্রেপ্তার


গাজীপুরে এক নারীকে তিনমাস আটকে রেখে ধর্ষণের অভিযোগে তার দুলাভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
গ্রেপ্তার মো. আলী আকবর (৩৫) ময়মনসিংহের ত্রিশাল থানার মুখ্যপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
গাজীপুর শহরের মহানগরের বাসন থানাধীন কড্ডা এলাকা থেকে শনিবার রাত সাড়ে ১০টার দিকে আকবরকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, আকবর একজন পোশাক কর্মী। প্রায় তিন মাস আগে সে তার শ্যালিকাকে গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে গ্রামের বাড়ি ময়মনসিংহ থেকে গাজীপুরে নিয়ে আসে।
গাজীপুরে আসার পর প্রথমে গাজীপুর মহানগরের বাসন এলাকায় স্বামী স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেন। এরপর থেকে আকবর মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন কু-প্রস্তাব দিতে থাকে। কিন্তু মেয়েটি তাতে রাজি না হওয়ায় আকবার প্রাণনাশের হুমকি দিয়ে তাকে ধর্ষণ করে আসছিল।
গ্রেপ্তারের পর আকবর ধর্ষণের কথা স্বীকার করেছে এবং এ ঘটনায় ওই নারী বাদি হয়ে বাসন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ