News Bangla 24 BD | গাজীপুরে জেএমবির বোমা হামলার ১৫তম বার্ষিকী - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

গাজীপুরে জেএমবির বোমা হামলার ১৫তম বার্ষিকী


গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত জেএমবির আত্মঘাতী বোমা হামলার ১৫তম বার্ষিকী গেলো রবিবার (২৯ নভেম্বর)। ২০০৫ সালের ওই দিন সকালে গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলরুমে জেএমবি সদস্যদের আত্মঘাতী বোমা হামলায় চার আইনজীবী, চার বিচার প্রার্থীসহ হামলাকারী জঙ্গি নিহত হয়। হামলায় আরও অর্ধশতাধিক আইনজীবী ও বিচারপ্রার্থী আহত হন। পরে আহত অবস্থায় আরও একজন আইনজীবী মারা যান।
নৃশংস এ বোমা হামলায় নিহত আইনজীবীরা হলেন- আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আমজাদ হোসেন, অ্যাডভোকেট আনোয়ারুল আজিম, অ্যাডভোকেট নুরুল হুদা, অ্যাডভোকেট গোলাম ফারুক অভি ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন মাখন। নিহত বিচারপ্রার্থীরা হলেন- আব্দুর রউফ, বশির মেম্বার, শামসুল হক ও মর্জিনা বেগম। আত্মঘাতী জঙ্গির নাম শরিয়ত উল্লাহ ওরফে আসাদুল ইসলাম।
এ ঘটনার দুদিন পর ১ ডিসেম্বর দুপুরে আবারও জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের পাশে জেএমবি বোমা হামলা চালায়। এতে কৃষি কর্মকর্তা আবুল কালাম সরকার নিহত ও সাংবাদিক মো. আমিনুল ইসলাম, বেলাল হোসেন, নজরুল ইসলাম বাদামীসহ ২৫ জন আহত হন। এদিন জেএমবির এক আত্মঘাতী সদস্য ফ্ল্যাক্স বোমা হামলা চালায়।
গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সোবহান জানান, জেএমবির বোমা হামলার ১৫তম বার্ষিকী উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও সমিতির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজধারণ, শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শোকর্যালি, শোকসভা, মিলাদ, দোয়া ও তবারক বিতরণ। এসব অনুষ্ঠানে জেলা জজ, জেলা প্রশাসক, জিপি, পিপি, আইনজীবীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
দুই দফা হামলায় হতাহতের ঘটনায় পুলিশ প্রথমে অজ্ঞাত জেএমবি সদস্যদের নামে তিনটি মামলা করে। পরে গাজীপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ ও র‌্যাব সদস্যরা জেএমবি সদস্যদের গ্রেনেড, গ্রেনেড তৈরির উপকরণ, জেহাদি বই ইত্যাদি উদ্ধার করে সর্বমোট ২১টি মামলা দায়ের করেন।
মামলাগুলোর মধ্যে কয়েকটির বিচারকার্য সম্পন্ন হলেও অন্য কয়েকটি মামলার বিচারকাজ প্রায় শেষ হওয়ার পথে রয়েছে বলে জানান গাজীপুর বারের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সোবহান।

এ বিভাগের অন্যান্য সংবাদ