News Bangla 24 BD | গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪ ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ প্রযুক্তির যেসব জাদু থাকছে এবারের বিশ্বকাপ মঞ্চে সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ

প্রতাপ কুমার গোপ : তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও গাজীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলার সদর উপজেলার মনিপুর বাজার ও তালতলি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৪শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এসময় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ২ জনকে কারাদন্ড প্রদান ও ৮ জনকে ১ লাখ ৯৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিষা আহমদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গাজীপুর আঞ্চলিক তিতাস গ্যাস অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম জানান, কিছু অসাধু লোকজনের সহযোগিতায় স্থানীয় লোকজন অবৈধভাবে গ্যাস সংযোগ প্রদান করে সরকারী সম্পদের অপচয় করতেছে। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় অবৈধ সংযোগ প্রদানের মূল হোতা মো. হাফিজুর রহমানকে ৩০ দিন এবং মো. মাঈনুদ্দিনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া উক্ত এলাকার মো. রুবেলকে ৩০ হাজার, খাদিজা আক্তারকে ৭ হাজার, মো. আলমাসকে ২ হাজার, মো. আরসাদকে ২ হাজার, মো. শাহাদাৎ খাঁকে ২ হাজার, মো. কামাল হোসেনকে ২০ হাজার, মো: রইছ উদ্দিনকে ৩০ হাজার এবং মো: শাহীন কাজীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষনিকভাবে তা আদায় করা হয়। অপরদিকে উক্ত এলাকায় ৪টি পয়েন্টে অবৈধভাবে স্থাপিত ২ ইঞ্চি ব্যাসের ৬ কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ১০০ মিটার পাইপ লাইন অপসারণ করে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে প্রায় ১,২০০ টি বাড়ীর আনুমানিক ২,৪০০ অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযান পরিচালনাকালে তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম, গাজীপুর অফিসের উপব্যবস্থাপক প্রকৌশলী আবু সুফিয়ান, প্রকৌশলী মিজা শাহনেওয়াজ লতিফ, সহকারী প্রকৌশলী ফয়সাল আহমেদ, শেখ জাবের নূরানী, উপসহকারী প্রকৌশলী মোঃ সাবিনুর রহমান ও মোঃ মজিবুর রহমান, সহকারী কর্মকর্তা ইকবাল হোসেন চৌধুরী, আব্দুর রাজ্জাক, বিক্রয় সহকারী আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ