News Bangla 24 BD | টঙ্গীতে ডাকাতি ও ছিনতাই চক্রের ৭ সদস্য আটক - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪ ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ প্রযুক্তির যেসব জাদু থাকছে এবারের বিশ্বকাপ মঞ্চে সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ

টঙ্গীতে ডাকাতি ও ছিনতাই চক্রের ৭ সদস্য আটক


গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে সাত জনকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোরে টঙ্গীর ভরান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম ও মিডিয়া) জাকির হাসান বিকেলে এ তথ্য জানিয়েছেন।
আটক সাত জন হলো- টঙ্গীর গোপালপুর এলাকার তুহিন মিয়া (২৬) ও মরকুন মধ্যপাড়া এলাকার রবিউল ইসলাম (২০), ময়মনসিংহে ত্রিশাল থানার বালিপাড়া এলাকার নয়ন মিয়া (২১), বরিশালের আগুইলজরা থানার রাংতা এলাকার খোকন (৩৫), জামালপুরের মেলান্দহ থানার সভাচচর এলাকার আকাশ (১৯), পটুয়াখালী মুলাদী এলাকার রাকিব (১৮) এবং ফরিদপুর সদরের টেপাখোলা এলাকার নাদিম উদ্দিন (২৫)।
ডিসি ক্রাইম জাকির হাসান জনান- ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদে মেট্রোপুলিশ জানতে পারে টঙ্গীর ভরাণ এলাকায় কয়েকজন দুস্কৃতকারী ধারালো অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে ওই সাত জনকে আটক করা হয়।
আটকের সময় তাদের কাছ থেকে পাঁচটি স্টিলের ছুরি ও দুইটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার মামলা করা হয়েছে বলে জানান জাকির হাসান।

এ বিভাগের অন্যান্য সংবাদ