ঝিনাইদহে ধরা পড়ল মেছবাঘের শাবক
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া গ্রামে দেখা মিলেছে বিলুপ্ত প্রায় মেছবাঘ শাবকের। মঙ্গলবার বিকালে শৈলকুপার সারুটিয়া গ্রামের দক্ষিন মাঠে লোকালয়ে বাঘ শাবকটির ঘুরতে দেখা যায়। এসময় স্থানীয় কৃষকেরা বন্য শাবকটি ধরে ফেলে। বর্তমানে বাচ্চাটি সারুটিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নোয়াব আলীর বাড়িতে হেফাজতে রয়েছে। তিনি জানান, কেউ যাতে এটি মেরে ফেলতে না পারে তা জন্যে রেখে দিয়েছেন। তবে এটি বনবিভাগের মাধ্যমে নিরাপদ হেফাজতে না নিলে যে কোন সময় মারা যেতে পারে বলে আশংকা সচেতন বাসিন্দাদের। ধারণা করা হচ্ছে, শৈলকুপার সারুটিয়া এলাকাটি বিলুপ্তপ্রায় মেছো বাঘের জন্য অনেকটা নিরাপদ ও তাদের খাবার রয়েছে এখানে। তবে স্থানীয় জনগন সচেতন না হলে, হুমকির মুখে পড়বে তাদের বিচরণক্ষেত্র। শৈলকুপা উপজেলা বনকর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, এ ব্যাপারে তিনি কিছু জানেন না তবে দ্রুত খোঁজ নিবেন।

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা
সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী
পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল
পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত
রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ 