ঝিনুকমালা আবাসনে লেডিস ক্লাবের কম্বল বিতরণ
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ শহরতলীর টিটিসি সংলগ্ন ঝিনুকমালা আবাসন প্রকল্পে বসবাসকারী ৩ শতাধিক শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নারী, পুরুষ, বৃদ্ধ ও শিশুসহ বিভিন্ন শ্রেনীর শীতার্থদের তালিকা করে তাদেরকে এ কম্বল দেয়া হয়। মঙ্গলবার সকালে কম্বল বিতরণ করেন ঝিনাইদহ লেডিস ক্লাব। কম্বল বিতরণকালে ঝিনাইদহ লেডিস ক্লাবের সভাপতি শ্যামলী রানী নাথের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, এসিল্যান্ড আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা রহমানসহ লেডিস ক্লাবের অন্যান্য সদস্যরা। অসহায় শীতার্থরা ঝিনাইদহ লেডিস ক্লাবের কম্বল হাতে পেয়ে আনন্দ প্রকাশ করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত
রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১
গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম 