ঝিনাইদহে মাঠ থেকে ইলেকট্রনিক্স মিস্ত্রীর লাশ উদ্ধার
ঝিনাইদহঃ
ঝিনাইদ সদর উপজেলার পোড়াহাট গ্রামের মাঠ থেকে আব্দুল আলীম (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। সে হরিণাকুন্ডু উপজেলার বৈঠাপাড়া গ্রামের মৃত মুনশাদ আলীর ছেলে। গত কয়েকবছর যাবত পোড়াহাটি গ্রামের একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। পেশায় সে ইলেকট্রনিক্স মিস্ত্রী। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, পোড়াহাটি গ্রামের মাঠে আব্দুল আলিম নামের এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এটি হত্যা নাকি আত্মহত্যা সে ব্যাপারে ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিভাগের অন্যান্য সংবাদ

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত
রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১
গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম 