News Bangla 24 BD | গাজীপুরে তিতাসের অভিযানে ১২জনের অর্থদন্ড - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪ ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ প্রযুক্তির যেসব জাদু থাকছে এবারের বিশ্বকাপ মঞ্চে সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ

গাজীপুরে তিতাসের অভিযানে ১২জনের অর্থদন্ড


প্রতাপ কুমার গোপ : গাজীপুরে অবৈধভাবে গ্যাস সংযোগ ও ব্যবহারের দায়ে ৬ নারীসহ ১২জনকে অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানকালে আদালত প্রায় এক হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাস লাইন অপসারন করে। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম এর নেতৃত্বে রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড গাজীপুর আঞ্চলিক অফিসের ব্যবস্থাপক সুরুজ আলম জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন নাওজোড় ও কড্ডা নান্দুন এলাকার অসাধু লোকজন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠাণ ও বাসা বাড়ীতে অবৈধ লাইন সংযোগ দিয়ে বিপদজনকভাবে গ্যাস ব্যবহার করছে। এ গোপন সংবাদ পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম এর নেতৃত্বে ও গাজীপুর (জোবিঅ-গাজীপুর) এর উদ্যোগে রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ওই এলাকার কয়েকটি পয়েন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে আদালত অবৈধ গ্যাস লাইন স্থাপন ও গ্যাস সংযোগ নিয়ে ব্যবহারের দায়ে স্থানীয় জেসমিনকে ৩০ হাজার টাকা, মহিউদ্দিনকে ১০ হাজার, নবী মিয়াকে ২০ হাজার, শাওনকে ১০ হাজার, ইউসুফ সরদারকে ১৫ হাজার, আলী আজগরকে ১০ হাজার, দীপ্তিকে ২ হাজার, ঝর্নাকে ২ হাজার, ইতিকে ২ হাজার, নুরুল হককে ২ হাজার, রুপসীকে ২ হাজার ও হাসিকে ২ হাজার করে মোট ১ লাখ ৭ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
অভিযানকালে ৫শ’টি বাসা বাড়ির এক হাজারটি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং অবৈধভাবে স্থাপিত সাড়ে ২কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ ২শ’মিটার গ্যাসের পাইপ লাইনের সংযোগ বিচ্ছিন্ন ও অপসারণ করা হয়। এসময় চুলাসহ বিভিন্ন ব্যাসার্ধের পাইপ, রাইজার ও অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। অভিযান পরিচালনার খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়। স্থানীয় অসাধু চক্রের সদস্যরা বিভিন্ন বাসা বাড়ীর মালিকদের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে রাতের আঁধারে এসব অবৈধ সংযোগ প্রদান করে।
এসময় গাজীপুর তিতাস গ্যাসের (জোবিঅ-গাজীপুর) ব্যবস্থাপক প্রকৌশলী মো. সুরুজ আলম, উপব্যবস্থাপক প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ, সহকারী প্রকৌশলী কে.এইচ. ফয়সাল আহমেদ ও শেখ জাবের নূরানী, উপ সহকারী প্রকৌশলী মজিবুর রহমান ও মোঃ সাবিনুর রহমান, রাজস্ব উপশাখার সহকারি কর্মকর্তা মো. ইকবাল হোসেন চৌধুরীসহ টেকনিক্যালটিম এবং পুলিশ ও আনসার ব্যাটলিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ