News Bangla 24 BD | কাপাসিয়ায় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪ ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ প্রযুক্তির যেসব জাদু থাকছে এবারের বিশ্বকাপ মঞ্চে সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ

 কাপাসিয়া : বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের সহধর্মিণী সেয়দা জোহরা তাজউদ্দীনের ৭তম মৃত্যুার্ষিকী উপলক্ষে মানবতার ঘরের উদ্যোগে ও এসএসসি বন্ধু ৯২ ব্যাচ এর সার্বিক সহযোগিতায় শীতার্ত অসহায় হতদরিদ্র ৮০ জন শিশুসহ ১০০জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।
উপজেলার বেলাসী প্রগতি একাডেমির মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
মানবতার ঘরের প্রধান উদ্যোক্তা ও উজলী দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রায়েদ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম মিলন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবদুল হাই, সাধারণ সম্পাদক হিরণ মিয়া, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমীন সিকদার, বেলাশী প্রগতি একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক সাংবাদিক মনজুরুল হক, সাংবাদিক আকরাম হোসাইন হিরন, সাংবাদিক শামীম শিকদার, সাংবাদিক শরীফ শিকদারসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
মানবতার ঘরের প্রধান উদ্যোক্তা মমতাজ উদ্দিন জানান এ পর্যন্ত মানবতার ঘর থেকে ২৪০০ জনকে খাদ্য সহায়তা ও ৬৪০ জনকে শিক্ষা উপকরণ ও পুষ্টি সামগ্রী প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন ১০০ পরিবারের চিকিৎসার সহযোগিতা এবং ১২০ জন অসহায়ের মাঝে বস্ত্র বিতরণ সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মানবতার ঘর।

এ বিভাগের অন্যান্য সংবাদ