News Bangla 24 BD | গাজীপুরে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা - News Bangla 24 BD
News Head
 টঙ্গীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ১৪ ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ প্রযুক্তির যেসব জাদু থাকছে এবারের বিশ্বকাপ মঞ্চে সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ

গাজীপুরে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা


মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ এ প্রতিপাদ্য নিয়ে সোমবার গাজীপুরে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এক কর্মশালা গাজীপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর লাইফস্টাইল, হেলথ এডুকেশন এন্ড প্রমোশন এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় সভাপতিত্ব করেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মোঃ খায়রুজ্জামান। এতে বক্তব্য রাখেন- সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জাকিয়া সুলতানা, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, জেলা স্বাস্থ্য সেবা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, সাংবাদিক ইকবাল আহমদ সরকার, মাজহারুল ইসলাম মাসুম, মুজিবুর রহমান, মাহমুদা সিকদার প্রমুখ।
কর্মশালায় সিভিল সার্জন জানান, করোনা সংকট চলাকালীন সময়ে গাজীপুরে মোট ৫৪ হাজার ৪৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে করোনা সনাক্ত হয়েছে ৬ হাজার ৮৭৪ জনের এবং করেনাায় মৃত্যু হয়েছে ৯৮ জনের। তিনি আরো জানান, গাজীপুর অত্যন্ত শিল্প-কলকারখানা ও জনসংখ্যা অধ্যুষিত হওয়া সত্ত্বেও করোনা সনাক্ত ও মৃত্যুর দিকে দিয়ে দেশের মধ্যে গাজীপুরের অবস্থান নি¤œতম দিক থেকে তৃতীয় স্থানে।

এ বিভাগের অন্যান্য সংবাদ