News Bangla 24 BD | শৈলকুপায় অধ্যক্ষের বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন - News Bangla 24 BD
News Head
 ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার, উদ্ধার ছুরি ও চাপাতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ প্রযুক্তির যেসব জাদু থাকছে এবারের বিশ্বকাপ মঞ্চে সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

শৈলকুপায় অধ্যক্ষের বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন


ঝিনাইদহঃ
ঝিনাইদহের শৈলকুপায় শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজের অধ্যক্ষ মোঃ আসাদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক ফেইসবুকে ফেইক আইডি খুলে পবিত্র ইসলাম ধর্মকে অবমাননা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অধ্যক্ষের পরিবার সম্পর্কে কটূক্তি করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে অত্র কলেজের শিক্ষক মিলনায়তন হলরুমে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্যে অধ্যক্ষ আসাদুর রহমান বলেন, তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য কে বা কাহারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে তার ছবি ব্যবহার করে ফেইক আইডি খুলে গত ০৫ জানুয়ারী তার এবং তার পরিবারের ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে কটুক্তিমুলক মন্তব্য করে বিভিন্ন ধরনের পোস্ট দেয়। বিষয়টি তার দৃষ্টি গোচর হলে তিনি নিজে বাদী হয়ে গত ঐ দিনই শৈলকুপা থানায় একটি সাধারন ডায়েরি করেন। এরপর তার ছবি ব্যবহার করে আরও একটি ফেইক আইডি খুলে আবারও তার ও তার পরিবারের ছবি ব্যবহার করে কটূক্তিমূলক মন্তব্য করে পোস্ট দেয়। এমতাবস্থায় থানায় আরো একটি সাধারন ডায়েরি করা হয়। তিনি আরো বলেন, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জন্য সাংবাদিকদের উদ্দেশ্য করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় অত্র কলেজ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ