কালিয়াকৈরে দুই অটোরিক্সা যাত্রী নিহত
গাজীপুরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন।
শনিবার সকালে দুর্ঘটনা দু’টি ঘটে।
নিহতরা হলেন সিরাজগঞ্জের কামারখন্দ থানার জামতলা এলাকার আলতাফ হোসেনের ছেলে শামীম হোসেন (৩৬) ও শেরপুরের ঝিনাইগাতী থানার জারুলতলা এলাকার জুলহাস আকন্দেও ছেলে মেহেদী হাসান (১৪)।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মজুমদার বলেন, রিকশায় করে শামীম হোসেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরের দিকে যাচ্ছিল। এসময় চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে একটি গাড়ি ওই রিকশাকে ধাক্কা দেয়। এতে শামীম ঘটনাস্থলেই মারা যান। শামীম ওই এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপপরিদর্শক (এসআই) মোসাব্বির হোসেন বলেন, গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিকল অবস্থায় একটি পিকআপ দাঁড়িয়ে ছিল। এ সময় পাথরবোঝাই একটি ট্রাক উল্টো পথে এসে ওই পিকআপকে ধাক্কা দেয়। এতে পিকআপের হেলপার মেহেদী হাসান ও চালক আজাদ হোসেন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় চিকিৎসক মেহেদী হাসানকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী
পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল
পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত
রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১
গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন 