News Bangla 24 BD | কোনাবাড়ি ৫০ হাজার টাকার জাল নোটসহ আটক ১ - News Bangla 24 BD
News Head
 চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও দালালমুক্ত করার ঘোষণা প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ প্রযুক্তির যেসব জাদু থাকছে এবারের বিশ্বকাপ মঞ্চে সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচের দিন মেক্সিকো সিটিতে সব স্কুল বন্ধ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা মিসাইল হামলা ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান

কোনাবাড়ি ৫০ হাজার টাকার জাল নোটসহ আটক ১


 গাজীপুরে জাল নোট বিক্রির সময় সোহেল মিয়া (৩৫) নামে একজনকে আটক করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে এক হাজার টাকার ৫০টি জাল নোট জব্দ করা হয়।
শনিবার দুপুর নগরের কোনাবাড়ি পূর্বাপাড়া চেয়ারম্যান বাড়ি রোড থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল বগুড়া সদর উপজেলার বড়শলোপুর এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে।
র‌্যাব-১ এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কর্নেল আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরের কোনাবাড়ি পূর্বপাড়া চেয়ারম্যান বাড়ি রোড এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় ১০০০ টাকার ৫০টি জাল নোটসহ সোহেলকে হাতেনাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সোহেল জানিয়েছে, জাল নোট বিক্রির জন্য তিনি ওই এলাকায় গিয়েছিলেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের অন্যান্য সংবাদ