কালিয়াকৈরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
কালিয়াকৈর ব্যুরো চিফ : গাজীপুরের কালিয়াকৈরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কালিয়াকৈর উপজেলা নির্বাহি কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব মিয়া, কালিয়াকৈর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসাইন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান আজিজসহ স্থানীয় সাংবাদিক গান। উপজেলার নয়টি ইউনিয়নের চেয়ারম্যান ও প্রমুখ। এ সময় বক্তারা নদীদূষণ, সন্ত্রাস, জঙ্গী, নাশকতা, মাদক দ্রব্য বিক্রয় ও সেবন বাল্যবিবাহ প্রতিরোধ করতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের খোলামেলা আলোচনা রাখেন।

সাংস্কৃতিক বৈচিত্র্যই মানবজাতির সবচেয়ে বড় শক্তি: সংস্কৃতিমন্ত্রী
পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে সীমান্তবর্তী সব জেলায় প্রতিবাদ সমাবেশ করবে ১১ দল
পুলিশের সক্ষমতা বাড়াতে ২১২টি কেবিন পিকআপ কিনছে সরকার
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী
ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে গিয়ে রিলিফ ট্রেন নিজেই লাইনচ্যুত
রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১
গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন 