দৃষ্টিনন্দন টিউলিপ ফুলে আছে অর্থ আর ভালোবাসা
হাবিবুর রহমান : গোলাপে শুধু নয়। ভালোবাসা আছে ক্যাকটাসের বুকেও। যদি হয় টিউলিপ ফুল, সে ফুলেও থাকতে পারে ভালোবাসা আর প্রেমের ভান্ডার। ফুলচাষীদের কাছে কেবল অর্থ নয় ফুলের রঙ গন্ধটাও আকর্ষণ করে। এ ফুল দিয়ে জানানো যায় ভালো বাসা , প্রেম। গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া গ্রামের এক ফুল চাষি দেলোয়ার হোসেন । গত বছর প্রথম বারের মতো দেশে টিউলিপ ফুল ফুটিয়ে দেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন । এবারো শীতে ফের দেলোয়ারের বাগানে ফুঁটতে শুরু করেছে টিউলিপ । গাজীপুরের শ্রীপুর উপজেলার ফুল চাষি দেলোয়ার হোসেনের টিউলিপ ফুল বাগানে এখন স্বর্গীয় পরিবেশ বিরাজ করছে ।২০১৭ সালে বঙ্গবন্ধু কৃষি পদক পান দেলোয়ার। দেশে প্রথম বারের মতো ওই সময় ভাইরাসমুক্ত সবজির চারা উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেন তিনি। ফুল চাষি দেলোয়ার হোসেন বলেন, আমাদের দেশে ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। চাহিদা মিটাতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ফুল আমদানি করা হয়। ফুল চাষে জড়িয়ে আছে কৃষি অর্থনীতির একটি অংশ। পৃথিবীর বিভিন্ন দেশ ফুল চাষে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠলেও আমরা পিছিয়ে। অর্থনীতি ও চাহিদার কথা চিন্তা করে বিভিন্ন বিদেশি ফুল দিয়ে আমার স্বপ্নযাত্রা শুরু হয়। নানা প্রতিবন্ধকতার পরও থেমে থাকিনি। এরই মধ্যে পেয়ে যাই একটির পর একটি সফলতা। জাবেরা, চায়না গোলাপের পর টিউলিপ ফুল ফুটিয়ে গত বছর পেয়েছিলাম নতুন সফলতা। দেলোয়ার হোসেন বলেন, পৃথিবীজুড়ে বিভিন্ন প্রজাতির টিউলিপ থাকলেও গত বছরের মতো এবারও নেদারল্যান্ডস থেকে এক প্রজাতির চার রঙের বিশ হাজার টিউলিপ বাল্ব এনে বাগানে রোপণ করি গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে। জেলায় সফল হওয়ার পর দেশের অন্যান্য স্থানে সম্ভাবতা যাচাইয়ের জন্য চুয়াডাঙ্গায় ৩ হাজার ও ঠাকুরগাঁওয়ে সাড়ে ৩ হাজার বাল্ব রোপন করা হয়। বাকী সাড়ে ৩ হাজার বাল্ব তার গাজীপুরের মৌমিতা ফ্লাওয়ার বাগানে রোপন করা হয়। এ কয়েকদিন পরিচর্যা শেষে চলতি সপ্তাহর প্রথম থেকেই গাজীপুরে টিউলিপ ফুল ফোটা শুরু হয়। যদিও অন্য দুটি স্থানে এখনও ফুল ফুঁটেনি। আবহাওয়ার তারতম্যের কারণে ২০-২২ দিনেই ফুটে টিউলিপ ফুল। তিনি আরো বলেন, টিউলিপ ফুল ফুটেতে সাধারনত ১১ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয় বিধায় শীত এলাকাগুলোর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ঠাকুরগাঁও ও চুয়াডাঙ্গায় তিনি পরীক্ষামূলক বাগান করেছেন। গত বছর টিউলিপ ফুল ফুটিয়ে সফল হওয়ার পর এবারের মৌসুমে তার ব্যাপকভাবে টিউলিপ ফুল বাগান করার ইচ্ছে ছিল। করোনার কারনে সেটা আর হয়ে উঠেনি। তবে তার আশা একসময়ে টিউলিপময় ভালবাসার ছোঁয়া তিনি সারাদেশেই ছড়িয়ে দিতে চান। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) উদ্যানতত্ত্ব বিভাগের ফুল গবেষক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ফারজানা নাসরিন খান বলেন, টিউলিপ সাধারণত শীতপ্রধান অঞ্চলের ফুল। আমাদের দেশে শীত মৌসুমে অনেকেই বাসাবাড়ির টবে বা শখের বশে টিউলিপ ফুলের চাষ করেন। তবে ফুল পাওয়া খুবই অস্বাভাবিক। তবে দেলোয়ারের বাগানে টিউলিপ ফুল ফোটায় নতুন করে আশার সঞ্চার হয়েছে। দেশে বাণিজ্যিকভাবে এখনও এই ফুল চাষ শুরু হয়নি। তবে শীত মৌসুমে আবহাওয়া ফুলের অনুকূলে থাকলে টিউলিপ ফুলের চাষ করা যায়। বিশেষ করে উত্তরের জেলাগুলোতে এই ফুল চাষ উপযোগী। দেশের কৃষকদের মনে নতুন করে টিউলিপ ফুল চাষের স্বপ্ন বুনে দিয়েছেন ফুল চাষি দেলোয়ার। গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মাহবুব আলম বলেন, বর্তমানে উচ্চমূল্যে টিউলিপ ফুল আমদানি করে আমাদের দেশের চাহিদা মেটাতে হয়। সফল ফুল চাষি দেলোয়ারের বাগানে গত বছরের মতো এবারও টিউলিপ ফুল ফোটায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। টিউলিপ ফুল চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষি অর্থনীতিতে দারুণ ছোঁয়া লাগবে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 