News Bangla 24 BD | গাজীপুর থেকে পর্ণোগ্রাফী মামলার আসামী রাহুল গ্রেফতার - News Bangla 24 BD
News Head

গাজীপুর থেকে পর্ণোগ্রাফী মামলার আসামী রাহুল গ্রেফতার


প্রেস বিজ্ঞপ্তি : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত অপহরণকারী, শীর্ষ সন্ত্রাসী, হত্যা মামলার আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র, মাদক ব্যবসায়ী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। ইতিপূর্বে গাজীপুরের চাঞ্চল্যকর অনেক ধর্ষণ/গণধর্ষণ মামলার আসামী গ্রেফতার করেছে র‌্যাব-১ গাজীপুর ক্যাম্প। ঢাকা মোহাম্মদপুর এলাকার তরুণী ভিকটিম এর সহিত সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের মাধ্যমে অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও ধারন করে মোঃ আরমান খন্দকার রাহুল(২৬)। পরবর্তীতে আরমান উক্ত পর্ণোগ্রাফী ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিসহ ব্লাকমেইল করে তরুণীকে ধর্ষন করে গোপন ভিডিও ধারণ করে। এ বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে গাজীপুর সদর থানায় একটি মামলা দায়ের করে, যার মামলা নম্বর-১২ তারিখ-০৬/০২/২০২১ ধারা- ৮(১)/৮(২)/৮(৩) ২০১২ সালের পর্ণোগ্রাফী আইন। উক্ত ঘটনাটি ভিকটিম ও ভিকটিমের পরিবারকে চিন্তিত ও বিচলিত করে ফেলে। অবশেষে ভিকটিম নিরুপায় হয়ে র‌্যাব-১, গাজীপুর কার্যালয়ে এসে একটি লিখিত অভিযোগ দিয়ে আইনগত সাহায্য কামনা করে। উক্ত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-১ গাজীপুর ক্যাম্পের চৌকস আভিযানিক দল উক্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে সোর্স নিয়োগসহ র‌্যাবের সকল ধরনের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা শুরু করে। সোমবার দুপুরে ঘটিকার সময় র‌্যাব-১, স্পেশালাইজড্ কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল জিএমপি সদর থানার হাড়িনাল এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানকালে এই মামলার আসামী মোঃ আরমান খন্দকার রাহুল(২৬), পিতা-খন্দকার হাবিবুল আলম, মাতা-আসুরা বেগম, সাং-হাড়িনাল, থানা-সদর জিএমপি, গাজীপুর’কে গ্রেফতার করা হয়। ধৃত আসামীর দখল হতে অশ্লীল ভিডিও সম্বলিত ০১ টি ল্যাপটপ, ০১ টি পেনড্রাইভ ও ০১টি মোবাইল উদ্ধার করা হয়। ধৃত আসামীর ভাষ্যমতে, ধৃত আসামী মোঃ আরমান খন্দকার রাহুল(২৬) একজন ছাত্র। দীর্ঘদিন যাবৎ ভিকটিমের সাথে তার পরিচয়। সেই সুবাদে গত ২০-০১-২০১৯ খ্রিঃ তারিখ দুপুর অনুমান ০১.৩০ ঘটিকার সময় সদর থানাধীন হাড়িনাল সাকিনস্থ আসামীর বন্ধু জনৈক রাফিন এর ভাড়া বাসায় ভিকটিমকে নিয়ে অন্তরঙ্গ মুহুর্তের অশ্লীল ভিডিও গোপন ক্যামেরায় ধারণ করিয়া ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিসহ ভিকটিমের নিকট ৫ লক্ষ টাকা দাবি করে। উক্ত আসামী আরো একাধিক মেয়েদের সহিত প্রেমের সম্পর্ক স্থাপন করিয়া গোপন ক্যামেরার মাধ্যমে ধারণ করা অশ্লীল ভিডিও/ছবির মাধ্যমে ব্লাকমেইল করার কথা স্বীকার করেন। সে নেশাগ্রস্থ যুবক। সে নিয়মিত ইয়াবা ও গাজা সেবন করে যার ভিডিও তার ল্যাপটপে পাওয়া গিয়েছে। এছাড়াও তার জব্দকৃত ল্যাপটপে তার সাথে বিভিন্ন তরুণীর গোপন অশ্লীল ভিডিও পাওয়া যায় এবং সে নিয়মিত এসব তরুণীকে ব্লাকমেইল করে ধর্ষন করত ও টাকা দাবি করত।

এ বিভাগের অন্যান্য সংবাদ