বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রুল মডেল হিসেবে পরিচিত হয়েছে-আইনমন্ত্রী
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক মানচিত্র বদলে গেছে। বাংলাদেশের মানুষের টাকায় শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণ করেছেন। কারও কাছ থেকে ঋণ নিতে হয় নাই। বাংলাদেশ সারা বিশ্বে উন্নয়নের রুল মডেল হিসেবে পরিচিত হয়েছে। সবই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। আমরা ২০৪১ সালে বাংলাদেশকে সারা বিশ্বে একটি উন্নত দেশ হিসেবে পরিচিত করে তুলবো।’
শুক্রবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে এক পথসভায় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘কিছুদিন আগে বাংলাদেশ গরীব দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। জনগণের সহযোগিতায় শেখ হাসিনার পরিশ্রমের ফসল এটি। সকলে মিলে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকলে বাংলাদেশের ভবিষ্যৎ পাল্টে যাবে।’
ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের কোন পরিকল্পনা সরকারের আছে কী না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘কিছুদিনের মধ্যে তা দেখতে পাবেন।’
আইনমন্ত্রী আরও বলেন, ‘করোনা মহামারিতে সারা বিশ্বে ২৫ লক্ষ লোক মারা গেছে। আমরা আর কাউকে হারাতে চাইনা। করোনার বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ, সে যুদ্ধে আমরা জয়ী হতে চাই।’ এজন্য তিনি সকলকে দ্রুত করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারোয়ার, জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, পুলিশ সুপার আনিসুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূইয়া,কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূইয়া, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলম, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, ঢাকার গুলশান অঞ্চলের সাব-রেজিস্ট্রার মোহাম্মদ রমজান খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।এর আগে তিনি সকাল সাড়ে দশটায় ঢাকা থেকে আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেনে আখাউড়ায় এসে পৌঁছেন।
এদিকে শুক্রবার বিকেলে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি থেকে সেলাই মেশিন বিতরণ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্থর উদ্বোধন করবেন।

অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি
পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে
বেনজীর সাহেব আর কিছুদিন সময় পেলে গোপালগঞ্জ কিনে নিতেন: ব্যারিস্টার সুমন
আসন্ন উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির
চাইলেন ৬০ লাখ বন্দীর তালিকা,কাদেরের চ্যালেঞ্জ
সড়কে গাড়ি চাপ আছে তবে যানজট নেই – পরিবহন ও সেতুমন্ত্রী
তিন বাস টার্মিনালে ভোগান্তি থেকে মুক্তি দিতে বিআরটি এর টিম গঠন 