News Bangla 24 BD | ঝিনাইদহে ভুট্টার বাম্পার ফলন হলেও দাম নিয়ে শঙ্কা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ-
ঝিনাইদহে ভুট্টা কাটতে শুরু করেছে কৃষকরা। বিঘা প্রতি জমিতে ভূট্টার বাম্পার ফলন হলেও শেষ পর্যন্ত দাম নিয়ে শঙ্কায় রয়েছে চাষিরা। বর্তমান প্রতিমন শুকনো ভুট্টা সর্বোচ্চ সাড়ে ৭শ’ টাকা দামে বিক্রি হচ্ছে। যা গত বছরের তুলনায় প্রায় ৬০/৬৫ টাকা কম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ২০২০-২১ মৌসুমে ১৮ হাজার ২৫০ হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও ১৮ হাজার ৫শ’ হেক্টর জমিতে আবাদ হয়েছে। আর এপরিমান আবাদ থেকে ১লাখ ৯২ হাজার ৫৩৮ মেট্টিক টন ভুট্টা উৎপাদন আশা করছে কৃষি বিভাগ। গত ২০১৯-২০ মৌসুমে ১৮ হাজার ২২০ হেক্টর ভুট্টা আবাদে ১ লাখ ৬৩ হাজার মেট্টিক টন উৎপাদন হয়েছিল। ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুরের ভুট্টা চাষি মানোয়ার হোসেনের বলেন, তিনি চার বিঘা জমিতে ভুট্টা আবাদ করেছেন। বিঘা প্রতি খরচ হয়েছে প্রায় ১২ হাজার টাকা। বিক্রিতে ঝামেলা কম, কাঁচা ও শুকনা উভয়ই বিক্রি করা যায়। খরচের তুলনায় লাভ বেশির কারণে ভুট্টা আবাদে চাষিদের আগ্রহ বাড়ছে বলে তিনি জানান। একই উপজেলার মধুহাটি ব্লকের উপসহকারি কৃষি কর্মকর্তা মেসবাহ আহমেদ বলেন, ভুট্টার বীজ জমিতে সাধারনত অক্টোবর মাসে বপন করা হয়। আর মার্চ-এপ্রিল মাসে কর্তন করা যায়। কৃষকদের আগ্রহ, কৃষি বিভাগের সঠিক পরামর্শে বীজ বোপন, আন্ত পরিচর্যা, সুষম সার প্রয়োগের কারণে কম খরচে বেশি লাভ হয়। তাছাড়া প্রাকৃতিক দূর্যোগ না হলে প্রতি বছরই প্রায় ভুট্টার বাম্পার ফলন হচ্ছে। অত্র এলাকার ভুট্টা বেচা-কেনার বড় মোকাম সরোজগঞ্জ বাজার এখানে প্রতিদিন ৩৫-৪০ ট্রাক ভুট্টা দেশের বিভিন্ন মিলগুলোতে যায়। বাজারের ব্যবসায়ি আবদুল মাজিদ বলেন, মিল গুলোতে এখনও চাহিদা ভালো হয়নি। তাই দাম কমই আছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ