গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম করোনায় আক্রান্ত
গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার সকালে গাজীপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় তিনি নিজেই এ কথা জানান। তিনি সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। লকডাউনের প্রথম দিনে জুম অ্যাপসের মাধ্যমে গাজীপুর জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় লকডাউন সফলে সরকার নির্দেশিত ১৮ দফা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সভায় গাজীপুর সিভিল সার্জনসহ কমিটির সদস্য বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের ঠান্ডা, কাশি ও জ্বর দেখা দিলে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। রোববার নমুনার ফলাফলে পজিটিভ আসে। জেলা প্রশাসক শারিরীকভাবে সুস্থ আছেন। তিনি তার সরকারি বাংলোয় বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। সব সরকারি কাজে তিনি প্রযুক্তির সাহায্যে যুক্ত রয়েছেন।

গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে
চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা
প্রচণ্ড গরমে সুস্থ থাকতে চিকিৎসকের পরামর্শ
সারা দেশে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন: প্রতিমন্ত্রী
ববিতে আসন বেড়েছে ৫০টি, থাকছে না জিপিএ নম্বর
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬৫ 