অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীদের টিকা দেওয়া-স্বাস্থ্যমন্ত্রী হবে
চীন থেকে করোনাভাইরাসের যে দেড় কোটি টিকা আসবে তা অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল শিক্ষার্থীদের দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার (৩১ মে) দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরেও সীমান্তবর্তী সাত জেলায় লকডাউন না করা প্রসঙ্গে জানতে চাইলে জাহিদ মালেক বলেন, ‘ওই জেলাগুলোতে আম, লিচুসহ মৌসুমি ফল উৎপাদন হয়েছে। এসব ফল ওইসব অঞ্চলের প্রধান অর্থকরী ফসল। চাষিরা যাতে সেগুলো বাজারজাত করতে পারেন, এই মানবিক চিন্তা থেকেই সেখানে লকডাউন দেওয়া হয়নি।’
রাশিয়ার টিকা পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘রাশিয়া থেকেও আমরা টিকা পাবো। এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে।’
বাংলাদেশ মোট কত কোটি ডোজ টিকা সংগ্রহ করতে চায়, জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমি মনে করি, আমাদের পাঁচ কোটি লোককে আপাতত টিকা দেওয়া প্রয়োজন। পাঁচ কোটি (লোককে টিকা) দিলে পরে আমাদের দেশ সুরক্ষিত হয়ে যাবে, এটি আমি মনে করি। কারণ, যদি পাঁচ কোটি লোককে আমরা টিকা দিতে পারি, তাহলে আমাদের পপুলেশনের বিরাট ভালনারেবল গ্রুপ যেটা আছে, সেটা কাভার হয়ে যায়।’

অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি
পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে
বেনজীর সাহেব আর কিছুদিন সময় পেলে গোপালগঞ্জ কিনে নিতেন: ব্যারিস্টার সুমন
সড়কে গাড়ি চাপ আছে তবে যানজট নেই – পরিবহন ও সেতুমন্ত্রী
তিন বাস টার্মিনালে ভোগান্তি থেকে মুক্তি দিতে বিআরটি এর টিম গঠন
আগামী ১০ মে হাইকোর্ট প্র্যাকটিস সনদের লিখিত পরীক্ষা
ঈদে ঘরমুখো মানুষকে সচেতনমুলক ডিএমপির পরামর্শ 