চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন আসবে-প্রধানমন্ত্রী
ভ্যাকসিনের ব্যবস্থা হয়ে গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ভ্যাকসিন নিয়ে এখন আর কোনো সমস্যা হবে না। চীন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ থেকে ভ্যাকসিন আসবে। জুলাই থেকেই আবারও গণটিকা দেওয়া শুরু হবে।’
মঙ্গলবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত (২০২১-২২) অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ভ্যাকসিন সংগ্রহে যতো টাকাই লাগুক না কেন আমরা সেই টাকা দেবো। ১৪ হাজার কোটি প্রস্তুত রাখা হয়েছে। ভ্যাকসিন বাজারে আসার আগে থেকেই আমরা যোগাযোগ রেখেছি।’
৮০ শতাংশ মানুষকেই ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা হবে জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘ভ্যাকসিনেশনের মাধ্যমেই শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার চেষ্টা করছে সরকার।’

জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি
বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল
ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা
যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই 