News Bangla 24 BD | দেশে ২১ কোটি করোনা টিকার ব্যবস্থা করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

দেশে ২১ কোটি করোনা টিকার ব্যবস্থা করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী


করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশের আপামর জনগণের জন্য ২১ কোটি ডোজ ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (২৪ জুলাই) বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোর সঙ্গে মতবিনিময় সভায় করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধ, অক্সিজেন সংকট, হাসপাতালের সুযোগ-সুবিধা ও শয্যা সংখ্যা বৃদ্ধি শীর্ষক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী মনে করেন, ২১ কোটি ভ্যাকসিনের ব্যবস্থা হয়েছে। আগামী বছর পর্যন্ত সেগুলো পর্যায়ক্রমে দেশে আসবে। এসব ভ্যাকসিনে দেশের ৮০ ভাগ মানুষকে টিকার আওতায় আনা হবে।

চীন থেকে চলতি সপ্তাহে (আগামী ২৬ অথবা ২৭ জুলাই) সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী জানান, এ পর্যন্ত ১ কোটি ২০ লাখের মতো মানুষ ভ্যাকসিন নিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ