News Bangla 24 BD | প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ


প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ সফররত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বুধবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রীর গাড়ি বহর রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রবেশ করে। সেখানে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সরকারপ্রধান। সাক্ষাতে জ্বালানিসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে ব্রিফিংয়ে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

ভারতের রাষ্ট্রপতি রামনাথের এ সফরে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় ইস্যুগুলো নিয়ে খোলামেলা আলোচনা হবে বলে আগেই জানিয়ে রেখেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

বিজয়ের সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আয়োজনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার ঢাকায় আসেন ভারতের রাষ্ট্রপতি।

বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে বেলা ১১টা ৩৫ মিনিটে রামনাথকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তার সহধর্মিণী রাশিদা খানম। এ সময় কুশল বিনিময় করেন দুই দেশের দুই রাষ্ট্রপ্রধান।

ভিভিআইপি টার্মিনালে তৈরি করা অস্থায়ী অভ্যর্থনা মঞ্চে আসেন রামনাথ। সেখানে ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেয় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। পরে প্যারেড ঘুরে দেখেন ভারতের রাষ্ট্রপ্রধান।

করোনাভাইরাস মহামারি শুরুর পর এটাই কোবিন্দের প্রথম বিদেশ সফর। বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশের মহা আয়োজনে অন্যতম আমন্ত্রিত অতিথি তিনি।

ঢাকা সফরে এসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি। এরপর ধানমন্ডি ৩২ নম্বরে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে এই সফরে ১৫-১৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় থাকবেন রামনাথ। তার সঙ্গে রয়েছেন দেশটির পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলাও। রামনাথ কোবিন্দের সফরকালীন দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

আজ বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে সফররত রাষ্ট্রপতির সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সেখানেও স্ত্রী, কন্যা ও সফরসঙ্গীদের নিয়ে যোগ দেবেনে ভারতের রাষ্ট্রপতি।

বৃহস্পতিবার সফরের দ্বিতীয় দিন জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘গেস্ট অফ অনার’ হিসেবে অংশ নেবেন রামনাথ। এদিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানেও অংশ নেয়ার কথা রয়েছে তার।

শুক্রবার সকালে রমনা কালীমন্দির পরিদর্শনে যাবেন ভারতের রাষ্ট্রপতি। সেখানে সদ্য সংস্কারকৃত অংশ উদ্বোধন করবেন তিনি। মন্দিরসংশ্লিষ্ট কমিটির সদস্যদের সঙ্গে সংক্ষিপ্ত পরিসরে মতবিনিময়েরও কথা রয়েছে তার। এদিন দুপুরে দেশের উদ্দেশে উড়াল দেবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ