দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত্যু ২১
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এটিই এ বছরের একদিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ৯ অক্টোবর সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে দেশে মোট ২৮ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
একই সময়ে ৩৩ হাজার ৩৭৩ জনের নমুনা পরীক্ষায় ১০ হাজার ৩৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ১০ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৭ লাখ ৭৩ হাজার ১৪৯ জন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি
পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে
বেনজীর সাহেব আর কিছুদিন সময় পেলে গোপালগঞ্জ কিনে নিতেন: ব্যারিস্টার সুমন
সড়কে গাড়ি চাপ আছে তবে যানজট নেই – পরিবহন ও সেতুমন্ত্রী
তিন বাস টার্মিনালে ভোগান্তি থেকে মুক্তি দিতে বিআরটি এর টিম গঠন
আগামী ১০ মে হাইকোর্ট প্র্যাকটিস সনদের লিখিত পরীক্ষা
ঈদে ঘরমুখো মানুষকে সচেতনমুলক ডিএমপির পরামর্শ 