News Bangla 24 BD | যেসব কারণে অল্প বয়সে চুল পড়ছে - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ

ক্লান্তি, অবসাদ, শরীরচর্চা না করা, চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ খাওয়া ইত্যাদি নানা কারণে খুব কম বয়সেই মাথা টাক হয়ে যায়। যদি গোসল করতে গিয়ে বা আঁচড়ানোর সময় দেখেন, বেশিমাত্রায় চুল উঠছে তবে দ্রুত সাবধান হোন। এখন থেকেই যত্ন না নিলে কিন্তু মাথার চুল পড়ে টাক হতে বেশি সময় লাগবে না।

সঠিক কারণ জানা থাকলে তবেই আপনি চুল পড়ার সমস্যা থেকে দুরে থাকতে পারবেন। জেনে নিন কী কারণে কমবয়সে চুল পড়ে যাচ্ছে।

ক্লান্তি :
ক্লান্তি ধীরে ধীরে আমাদের শরীরের নানা ক্ষতি করে। চুল পড়াতেও অনুঘটক হিসাবে কাজ করে শারীরিক ও মানসিক ক্লান্তি।

মাতৃত্ব :
মাতৃত্বের কারণে বহু মহিলাই চুল পড়ার সমস্যায় ভোগেন। যদিও বেশিরভাগ মায়েদের ক্ষেত্রেই সন্তান জন্মের তিনমাস পর ফের চুল ওঠে মাথায়। তবে কারো কারো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত।

ভিটামিন এ-র অভাব :
শরীরে ভিটামিন ‘এ’র অভাব হলে তা সবচেয়ে বেশি বোঝা যায় যখন মাথার চুল ঝরতে শুরু করে।

প্রোটিনের অভাব :
নানা ধরনের প্রোটিন আপনার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। শরীরে প্রোটিনের অভাব হলেই চুল পড়ার সমস্যা হয়।

হরমোনের কারণে :
অনেকের হরমোনজনিত কারণে কমবয়সে চুল পড়ে যায়।

অ্যানিমিয়া :
শরীরে আয়রনের অভাব হলে নানা ধরনের শারীরিক সমস্যা হয়। চুল পড়া ছাড়াও চামড়া খসখসে হওয়া, ঔজ্জ্বলতা হারানো, দুর্বলতা, মাথাধরা ইত্যাদির সমস্যা হয়।

ভিটামিন বি :
ভিটামিন বি-র অভাবেও চুল পড়তে পারে। শরীরে ভিটামিনের খামতি ঢাকতে ডিম, শাক-সবজি ও মাছ খেতে হবে প্রচুর পরিমাণে।

মেডিসিন :
চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়ার অভ্যাস করলে, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যায়।

ওজন কমে যাওয়া :
বেশিমাত্রায় শরীরচর্চা ও ডায়েট কন্ট্রোল করাও চুল পড়ার অন্যতম কারণ।

এ বিভাগের অন্যান্য সংবাদ