News Bangla 24 BD | এবার চীনে জিকা ভাইরাস - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রথমবারের মতো চীনে জিকা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। বুধবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে। সম্প্রতি ওই ব্যক্তি দক্ষিণ আমেরিকা ভ্রমণ শেষে দেশে ফিরেছে বলে বার্তা সংস্থাটি জানিয়েছে।

চলতি বছরের শুরুতে ব্রাজিলে এডিস মশাবাহিত জিকা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর এটি ল্যাটিন আমেরিকাসহ বিশ্বের ২৩টি দেশে ছড়িয়ে পড়ে। জিকায় আক্রান্ত হলে মৃত্যুর সম্ভাবনা না থাকলেও এটি অন্তঃসত্ত্বা নারীদের জন্য বিপদের কারণ বলে সতর্ক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, জিকা আক্রান্ত মায়ের শিশুরা তুলনামুলকভাবে ছোট মস্তিস্ক নিয়ে জন্ম নেয়। যদি এর স্বপক্ষে এখনো জোরালো প্রমাণ পাননি বিজ্ঞানীরা। তবে এরপরও ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশে নারীদের ২০১৮ সাল পর্যন্ত সন্তান না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সিনহুয়া জানিয়েছে, চীনের পশ্চিমের প্রদেশ জিয়াংজির গানসিয়ান জেলার ৩৪ বছরের ওই বাসিন্দা গত ৬ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন। তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও দেহে লালা র‌্যাশ ছিল। রক্ত পরীক্ষার মাধ্যমে তার দেহে জিকা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে।

এ বিভাগের অন্যান্য সংবাদ