অভিযোগ প্রমাণ হলে অপারেটরদের হয়রানির মূল্য দিতে হবে–প্রতিমন্ত্রী তারানা হালিম
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে গ্রাহক হয়রানি বন্ধে মন্ত্রণালয় ও নিয়ন্ত্রক সংস্থার মোবাইল টিম মাঠে থাকবে।
বুধবার ঢাকার বিভিন্ন স্থানে ঘুরে সিম নিবন্ধনের কাজ দেখার পর মিরপুর-১ নম্বর সেকশনে তিনি সাংবাদিকদের এই কথা বলেন।
তারানা হালিম বলেন, মোবাইল টিম দেখবে গ্রাহকরা কোনো হয়রানির শিকার হচ্ছেন কিনা। অভিযোগ প্রমাণ হলে অপারেটরদের চিহ্নিত করে হয়রানির মূল্য দিতে হবে।
তিনি বলেন, অবৈধ হ্যান্ডসেট উদ্ধারসহ অন্যান্য কাজে কয়েকটি দল মাঠে আছে। তারাই এই কাজ করবে।
গত ১৬ ডিসেম্বর বাংলাদেশে মোবাইল ফোনের সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি চালু হয়। এর ফলে গ্রাহকরা নতুন সিম কিনতে চাইলে আঙুলের ছাপ দিয়ে কিনতে হবে। পাশাপাশি বায়োমেট্রিক পদ্ধতিতে পুরনো সিমের পুনঃনিবন্ধন চলছে। আগামী এপ্রিলের মধ্যে এটি শেষ করার কথা রয়েছে।

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 