News Bangla 24 BD | সবার হাতে সুলভ কিস্তিতে স্মার্টফোন পৌঁছে দিতে সরকার উদ্যোগ নিচ্ছে — প্রতিমন্ত্রী তারানা হালিম
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

সবার হাতে সুলভ কিস্তিতে স্মার্টফোন পৌঁছে দিতে সরকার উদ্যোগ নিচ্ছে — প্রতিমন্ত্রী তারানা হালিম


সবার হাতে সুলভ কিস্তিতে স্মার্টফোন পৌঁছে দিতে সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

বৃহস্পতিবার সচিবালয়ের টেলিকম খাতের প্রতিবেদকদের সংগঠন ‘টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)’ এর ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

তারানা হালিম বলেন, দেশের অধিকাংশ মানুষই স্বল্প আয়ের। তারাও যেন কম দামে মোবাইল হ্যান্ডসেট ব্যবহার করতে পারে সে বিষয়ে মোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিশেষ করে ওয়ালটনের সঙ্গে আলোচনা করেছি। তাদের বলেছি ফোনের বিভিন্ন ফিচার, অ্যাপস কমিয়ে সস্তায় স্মার্ট ফোন তৈরির বিষয়টি ভেবে দেখতে, যেন দেড়-দুই হাজার টাকায় এসব ফোন পাওয়া যায় । প্রয়োজনে ২৫ থেকে ৩০ টাকার সহজ কিস্তিতে আমাদের গরীব জনগণ স্মার্ট ফোন পায় সে উদ্যোগ নিতে বলেছি।

তিনি বলেন, ‘টেলিযোগাযোগ অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান এরিকসনের সাথে আলোচনা হয়েছে। তারা বাংলাদেশে মোবাইল চিপ উৎপাদনের কথা বলেছে। এর ফলে দেশে কর্মসংস্থান তৈরি এবং হ্যান্ডসেট মূল্য কমে আসবে।’

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহামন চৌধুরী, টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদি ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ