যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪০
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বেথেল টাউনশিপের একটি মহাসড়কে [ইন্টারস্টেট ৭৮] এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪০ জনের বেশি মানুষ। স্থানীয় সময় শনিবার সকাল পৌনে ১০টায় এ ঘটনা ঘটে।
তুষারঝড়ের মধ্যে সংঘটিত এ দুর্ঘটনায় কমার্শিয়াল ও ব্যক্তিগত প্রাইভেট কার মিলিয়ে ৫০টির বেশি গাড়ি জড়িত ছিল। গাড়িগুলো সড়কের তিনটি লেনে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে।
পেনসিলভানিয়ার জরুরি বিভাগের মুখপাত্র করি অ্যানজেল জানান, আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া, ৭০ জনকে অস্থায়ী আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ
বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন
পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা
পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 