News Bangla 24 BD | গ্রিসের আকাশসীমা লঙ্ঘন করছে তুর্কি সামরিক বিমান - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

গ্রিসের আকাশসীমা লঙ্ঘন করছে তুর্কি সামরিক বিমান


তুরস্কের সামরিক বিমানগুলো একাধিকবার গ্রিসের আকাশসীমা লঙ্ঘন করেছে। গ্রিসের সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, এজিয়ান দ্বীপপুঞ্জের আকাশে এ ঘটনা ঘটেছে। খবরে আরো বলা হয়েছে, ছয়টি তুর্কি জঙ্গিবিমান এবং নৌবাহিনীর একটি পরিবহন বিমান অন্তত ২০ দফা এজিয়ান দ্বীপপুঞ্জের আকাশসীমা লঙ্ঘন করেছে।

এ ছাড়া, এ সব ঘটনা প্রতিহত করতে পাঠানো গ্রিস বিমানের সঙ্গে অন্তত দু’দফা মক ফাইট করেছে তুর্কি জঙ্গি বিমান। এ সময়ে তুর্কি বিমানগুলো সশস্ত্র ছিল বলে গ্রিস সরকারি সংবাদ সংস্থা এথেন্স নিউজ এজেন্সি জানিয়েছে। গ্রিস এবং তুরস্ক উভয়ই ন্যাটো সদস্য এবং এজিয়ান আকাশসীমা নিয়ে উভয় দেশের মধ্যে কয়েক শতক ধরে বিরোধ চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ